আজ শনিবার ⮞ ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ⮞ ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
  • চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রবাসী ব্যবসায়ী ও দানবীর ইয়াকুব সৈনিকের : সংবর্ধনা প্রদান
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • বর্ষীয়ান অভিনেতা তাপস পাল মারা গেছেন

    বিনোদন ডেস্ক: মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১।

    ২৮ জানুয়ারি মুম্বাই গিয়েছিলেন। সেখান থেকে ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। ৬ ফেব্রুয়ারি ভেন্টিলেশন থেকে বের করা হয়। ১ ফেব্রুয়ারি মেয়ে সোহিনী পালের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বিমান ধরার আগেই বুকে ব্যথা অনুভব করেন। এরপর ভর্তি করা হয় হাসপাতালে। তারপর থেকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। মাঝে চিকিত্সায় সামান্য সাড়া দিলেও সোমবার থেকে অবস্থার অবনতি শুরু হয়। মঙ্গলবার রাত ৩টা ৩৬ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    অভিনেতার মৃত্যুতে শোকস্তদ্ধ গোটা শিল্পী মহল। শোকপ্রকাশ করে অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, ‘বড়ই অসময়ে চলে গেল। ও আমার ভাইয়ের মতো ছিল।’

    পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, তাপস পাল তার সঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। অসম্ভব উঁচুদরের অভিনেতা ছিলেন তিনি, তার তুল্য অভিনেতা বর্তমান টালিগঞ্জে কার্যত নেই। তার যথার্থ মূল্যায়ন হয়নি।

    আরো পড়ুন: চীনে পানি সমস্যায় বাংলাদেশি শিক্ষার্থীরা!

    পরিচালক হরনাথ চক্রবর্তী জানিয়েছেন, ‘তাপস আমার বন্ধু ছিল। পারিবারিক সম্পর্ক ছিল ওদের সঙ্গে। ওর বিয়েতেও গিয়েছি। খাওয়া-দাওয়া ওঠাবসা সবই ছিল। কি বলবো, ভাষা হারিয়েছি। তবে ও খুব আনন্দ করে কাজ করতো। আমাদের সঙ্গে নেই ভাবতেই পারছি না।’

    অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী জানিয়েছেন, দাদার কীর্তি-তে তাপস পালের চরিত্রের অফার এলে তিনি কখনও রাজি হবেন না, দাদার কীর্তি ও সাহেব-এ তার অভিনয় অতুলনীয়। তাপসের শেষ জীবনটা অত্যন্ত খারাপ গেল, অত উজ্জ্বল ছেলের এই পরিণতি মানা যায় না।

    Total Page Visits: 3570 - Today Page Visits: 1

    [corona_world_result]

    Recent Posts