আজ শুক্রবার ⮞ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ⮞ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
  • চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রবাসী ব্যবসায়ী ও দানবীর ইয়াকুব সৈনিকের : সংবর্ধনা প্রদান
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত

    জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের টিকাদান কর্মসূচিতে ’ভ্যাকসিন হিরো’ ও’ চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সকল অপশক্তির বিরুদ্ধে অগ্রণী ভুমিকা পালন করায় চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার বিকেলে হাসান চত্বরে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী আজগর টগর।

    জেলা সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও  বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন 

    এসময় বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র  হাসান কাদির গণু, দামুড়হুদা সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজাল হোসেন, মহিলা লীগের সাধারন সম্পাদিকা নুরুন নাহার কাকলী ,জেলা যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,ছাত্রলীগের সভাপতি  মোহাইমেন হোসেন জোয়ার্দ্দার অনিক, সাবেক ছাত্রলীগের সভাপতি আব্দুল কাদের, যুবলীগের সাবেক আহবায়ক আরেফিন হোসেন রঞ্জু প্রমুখ।

     জনসভায় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    Total Page Visits: 1929 - Today Page Visits: 2

    [corona_world_result]

    Recent Posts