আজ শুক্রবার ⮞ ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ⮞ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
  • চান্দগাঁও শফি মুন্সী জামে মসজিদের উন্নয়নে ১০ লাখ টাকা অনুদান প্রবাসী ব্যবসায়ী ও দানবীর ইয়াকুব সৈনিকের : সংবর্ধনা প্রদান
  • প্রবাসীদের কল্যাণে নতুন কর্মপরিকল্পনা : চট্টগ্রামে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সুনিকের মতবিনিময় সভা
  • ফরিদপুর বোয়ালমারীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে পাঁচ শতাধিক কম্বল বিতরণ
  • পবিত্র কুরআনের হাফেজ হলেন ১০ বছরের শিশু ফাহমিদা জান্নাত ইভা
  • চুয়াডাঙ্গাতে ১০ বোতল বিলাতি মদ সহ ০১ জন আসামী আটক
  • লামায় ১৬ ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
  • আলমডাঙ্গার চিৎলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • যশোরের শার্শায় সড়ক দৃর্ঘটনায় নিহত১
  • চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  • দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন এপেক্স কমিটির অর্ধ বার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত
  • ইরাক জুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ, ৩১ জনের প্রাণহানি

    ইরাকের রাজধানী ও দক্ষিণাঞ্চল জুড়ে বৃহস্পতিবার দাঙ্গা পুলিশের সঙ্গে হাজার হাজার বিক্ষোভকারীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটিতে তৃতীয় দিনে গড়ানো এ গণ আন্দোলনে এ পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। খবর এএফপির।

    দেশে ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবার প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক রাস্তায় নেমে আসে। কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়্যার গ্যাস ও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ আন্দোলন মোকাবেলা করা এখন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা, এরআগে কখনো তাকে এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি।

    বিক্ষোভ শুরুর পর জনগণের উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ শুক্রবার টেলিভিশনে প্রচার করার সময় বাগদাদে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

    আলো পড়ুন : ‘ঢাকা মশক নিবারণী দপ্তর’ নিয়ে নতুন করে ভাবছে সরকার

    তিনি সাম্প্রতিক ঘটনাবলীকে ‘রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক’হিসেবে উল্লেখ করলেও বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে সরাসরি জবাব দেয়া থেকে বিরত থাকেন।

    পক্ষান্তরে আবদেল মাহদি তার সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং অভাবগ্রস্ত পরিবারের জন্য মাসিক ভাতা দেয়ার প্রতিশ্রুতি দেন।

    Total Page Visits: 1615 - Today Page Visits: 5

    [corona_world_result]

    Recent Posts